মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়া জামাতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে ‘ফাঁসির দড়ির লিভার’ ধরে টান দিয়েছে জল্লাদ রাজু। মঙ্গলবার বিকেলে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
রাজু ছাড়াও আরো সাত জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছিল। এরা হলেন- আবুল, হযরত, সাত্তার, রনি, ইকবাল, মাসুদ ও মুক্তার। এরা অবশ্য এবার সহযোগী হয়ে কাজ করে।
কারাগার সূত্রে জানা যায়, রাজুর নেতৃত্বে ফাঁসির রায় কার্যকরের সিদ্ধান্ত থাকলেও যদি কোনও কারণে রাজু ফাঁসি কার্যকরে অংশ নিতে না পারতো তাহলে আবুল, হযরত বা সাত্তার এ সুযোগ পেত।
২০১৫ সালের ১২ এপ্রিল আরেক জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরেও ভূমিকা রাখেন জল্লাদ রাজু। রাজু ১৫ বছর ধরে কারাগারে আছেন।
এছাড়াও সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কাযর্করের সময় জল্লাদ শাহজাহানকে সহযোগিতা করেছিল জল্লাদ রাজু।


