বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিজামীর ফাঁসিতে ‘গভীর বিষন্ন’ পাকিস্তান

Pakistan-Statement১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধী ও পাকিস্তানের দোসর জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে পাকিস্তানের সরকার। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘তাঁর (নিজামী) একমাত্র অপরাধ ছিল তিনি পাকিস্তানের সংবিধান ও আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’

পাকিস্তান সরকার বলে, ‘ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধী নেতাদের হত্যা করে দমনপীড়ন চালানো গণতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী।’

Pakistan-Statement2

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাবনার সাঁথিয়ায় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার অপরাধ প্রমাণিত।

আরও পড়ুন