কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পরকীয়ার জেরে জিন্নাত আলী (২৬) নামের এক যুবক খুন হয়েছেন।
নিহত যুবক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইসলামপুর পদ্মারচর এলাকার ফজলুল হকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
মঙ্গলবার রাত ১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, একই এলাকার বাবলুর স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন দিনমজুর জিন্নাত আলী। এই নিয়ে এলাকায় গুঞ্জনও ছিল।
বুধবার রাত ১টার দিকে প্রেমিক যুবক জিন্নাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট একদল দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিত করে মাঠে জিন্নাতকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার ভোররাতে সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে জিন্নাতের মৃত্যু হয়। সকালে লাশ উদ্ধার করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি নুর হোসেন খন্দকার জানিয়েছেন, পরকীয়ার জের ধরেই যুবক জিন্নাত আলীকে পিটিয়ে হত্যা করা হয়। তার পা এবং গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে মারপিটের চিহৃ রয়েছে।
আসামিদের চিহ্নিত করে আটক অভিযান অব্যহত রয়েছে।


