শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

শিশুকে ধর্ষণ, সাবেক সেনা সদস্য আটক

Shatkhiraসাতক্ষীরায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনীর সাবেক এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ইসরাফিল মোড়ল (৫০) পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসা এলাকার ওয়াজেদ আলী মোড়লের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক।

বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার শিবতলায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি এমদাদুল হক শেখ। বলেন, ইসরাফিল মোড়ল শিবতলায় একটি আম বাগান কিনেছেন। দুপুর বাগান পাহারা দেওয়ার সময় শিশুটি আম কুড়াতে গেলে তাকে ধর্ষণ করেন ইসরাফিল।

“এ সময় ওই শিশুর চিৎকার শুনে এলাকাবাসী বাগানে ঢুকে ইসরাফিলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।”

আরও পড়ুন