বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৩২ বছর পর ধর্ষক পিতা শনাক্ত

rapper-fatherনিজ কন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনার ৩২ বছর পর বিচারের আওতায় এসেছেন একজন পিতা। নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখার ফলেই এতদিন পর শনাক্ত করা গিয়েছে প্রকৃত অপরাধী।

মিলানি রোডকে (১৭) হত্যা ও ধর্ষণ করা হয় ১৯৮৪ সালের ৯ জুন। তার জামাকাপড় ও শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। সে সময় ডিএনএ পরীক্ষার সুব্যবস্থা ছিল না বলে ঘটনাস্থল থেকে সংগ্রহীত নমুনা সংরক্ষণ করে রাখা হয়।

পরে সেই নমুনার সঙ্গে মিলে যায় নিহতের পিতা ক্রিস্টোফার হ্যাম্পটনের শুক্রাণুর ডিএনএ প্রোফাইল।

ক্রিস্টোফার হ্যাম্পটন প্রথমে এই হত্যার বিষয়ে পুরোপুরি অস্বীকার করেন। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

আরও পড়ুন