বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় সুজন হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

Law-TOPকুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী সুজন হত্যার চার বছর পর তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন চান্দিনার সাইকোট গ্রামের মৃত মোস্তফার ছেলে আবুল কালাম (২৪), শাহজাহানের ছেলে সবুজ (২৪) ও আজমপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. তৌফিক (২০)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু তাহের বলেন, মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী সুজনকে (২৬) ছুরিকাঘাত ও ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়।

আরও পড়ুন