বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডেমরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

demraরাজধানীর ডেমরা বাঁশেরপুল কাউন্সিল এলাকার একটি মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহসান লিঙ্কন (২১) ও শাহেদ (২১)। অপর আহত ঢাকা কলেজের ছাত্র রাইয়ান (২০)।

তাদের সহপাঠি তানিম বলেন, সবাই মিলে কাউন্সিল মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকে বজ্রপাত হলে তিনজনই অজ্ঞান হয়ে মাঠে পড়ে যায়। পড়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি ক্যাম্প ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন