বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বজ্রপাতে রাজশাহীতে ৩ জনের মৃত্যু

bojropatরাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৪ জনকে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুরইল ইউনিয়নের পুল্লাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতা নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাক (২৮), হাটরা গ্রামের আব্দুল আজিজ (৫০), ডাঙ্গাপাড়া গ্রামের সত্য কুমার (৩৫)।

আহতরা হলেন- পুল্লাকুড়ি গ্রামের কামাল (৪৫), মুনাডাঙ্গা গ্রামের জাহানারা (৩৮), ধামিন কৈড় গ্রামের রহিমা (৫৫), বারউপাড়া গ্রামের আলিমন (৬৫)।

খবরের সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, মোহনপুর এলাকায় ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হয়। মাঠে কাজ করার সময় বজ্রপাতে  সাত জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মোহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন