বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব সম্পদ বড়ুয়া

bangabhaban4_photo_ranadipam_basuরাষ্ট্রপতির একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসা সম্পদ বড়ুয়াকে রাষ্ট্রপতির কার্যালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সেইসঙ্গে একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের ওই পদে থাকা সচিব ভূইয়া শফিকুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে বদলি করেছে সরকার।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির একান্ত সচিব থাকাকালে সম্পদ বড়ুয়াকে ভারপ্রাপ্ত সচিব করা হয়।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক কে এম মোজাম্মেল হককে দেওয়া হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের দায়িত্ব।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমাকে প্রেষণে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে।

আর স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক জুয়েনা আজিজকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন