বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কিছু পুলিশ সদস্য মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত: আইজি

police-igp-Manikganjপুলিশের কতিপয় সদস্য বিভিন্ন মাদক সেবন ও ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক-আইজিপি এ কে এম শহীদুল হক। এসব সদস্যের কারণে পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে বলে ক্ষোভ জানিয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ভূমিকা পালনের আহ্বান জানান আইজিপি।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সভায় আইজিপি বলেন, দেশে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে জঙ্গি গ্রুপের তৎপরতা,মানুষ হত্যা এটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে প্রায় সোয়া চারকোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি শহীদুল হক। তিনি বিকালে পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশি ও সুধী সমাবেশে যোগদান করবেন।

আরও পড়ুন