বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কন্যা সন্তানের বাবা হলেন সুরেশ রায়না

raina-priyanka-mঅবশেষে খুশির খবর এসেছে। প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। বর্তমানে নেদারল্যান্ডে কন্যা এবং স্ত্রীর সঙ্গে অবস্থান করছেন তিনি। স্ত্রী ও সন্তান উভয়ই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী সুরেশ রায়নার কন্যার নাম রাখা হয়েছে ‘শ্রেয়ানসি রায়না’। গত বছর এপ্রিলের শেষ দিকে প্রিয়াঙ্কা এবং রায়না বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পরিবারের সঙ্গে থাকার কারণে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি। এমনকি দেখা যাবে না তাকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও বৃহস্পতিবারের ম্যাচটিতে।

আরও পড়ুন