রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ ৮৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবী আটককৃতরা বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামী।
আটককৃতদের অন্যতম মিঠাপুকুর উপজেলার খোর্দ্দশান্তিপুর গ্রামের হাজী মো.রোস্তম আলীর ছেলে জামায়াত কর্মী মো.জামিল মিয়া (৪৫) সন্তোষপুর গ্রামের মৃত আবদুল মান্নাননের ছেলে শিবির নেতা মো.বিপ্লব মিয়া(৩৮)।


