বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ছবিটির পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত আছে’

Mendi Safadi Centerএই ছবি নিয়েই তোলপাড়। তিনজনের মধ্যে বাঁয়ে আসলাম চৌধুরী, আর ডানে মেন্দি এন সাফাদি। মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি।

ইসরায়েলি রাজনীতিকের সঙ্গে দলীয় নেতা আসলাম চৌধুরীর ছবির সত্যতা স্বীকার করলেও এর প্রচারে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত দেখছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, “আমি জানি, ছবিটি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ দিয়েছিল।”

আসলামকে নিয়ে তুমুল আলোচনার মধ্যে তিনি রোববার দুপুরে এক আ লোচনা সভায় বলেছেন, “ছবি উঠেছে, আমরা তো অস্বীকার করছি না। উনিও (আসলাম) অস্বীকার করছে না। উনি বলেছেন, আমার সাথে হোটেলে দেখা হইছে, উনি (ইসরাইলি) একটা ছবি উঠাইতে চাইছে। বলছেন, আমি উঠাইছি।”

অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, “ছবির পেছনে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত আছে, বিএনপিকে ম্যালাইন করার জন্য, বিএনপিকে অপবাদ দেওয়ার জন্য। একটু লম্বা মানুষ তো। আর্মিতে আছে, যারা লম্বা মানুষ হয়, তারা একটু বোকা হয়, তাদের বুদ্ধি কম হয়।”

আরও পড়ুন