বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পহেলা জুন থেকে বসছে সংসদ, উঠবে বাজেট

perliamentআগামী ১ জুন থেকে বসছে দশম জাতীয় সংসদের ১১ তম অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ আহ্বান জানিয়েছেন।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. আবদুল হালিম মুন্সী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন ২০১৬ বুধবার বিকেল ৫ টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ১১ তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১ জুন থেকে শুরু হতে যাওয়া অধিবেশনেই ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

আরও পড়ুন