বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএমডব্লিউ কিনেছেন নায়িকা পরী মনি!

pori---bmwকোটি টাকা মূল্যের বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন চিত্রনায়িকা পরী মনি। শনিবার রাতে নিজের ফেসবুকে একটি বিএমডব্লিউ গাড়ির ছবি প্রকাশ করেন পরী মনি। গাড়ির সামনে কালো রঙের পোশাকে দাঁড়িয়ে পোজ দেন তিনি।

ক্যাপশনে লিখেন, ‘আমার বিএমডব্লিউ গাড়ি। আমি কালো ভালোবাসি।’

বিলাসবহুল আর আকাশ ছোঁয়া দামের কারণে পৃথিবীজুড়েই ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির খ্যাতি রয়েছে। বিশ্বের অনেক দামী তারকারা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন।

পরী মনি বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা। তিনি এখন জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘রক্ত’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন। সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারী। সিনেমাটিতে অ্যাকশন কন্যারূপে দেখা যাবে পরীকে।

আরও পড়ুন