বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিপাশা বসুর হানিমুনের ছবি প্রকাশ

Bipasha-Honeymoonহাতে শাঁখা-পলা অথচ পরনে বিকিনি! এমন বাঙালি বৌদি দেখেছেন?

না দেখে থাকলে এবার দেখে নিন। তিনি হাজির আপনার চোখের সামনে।

এ আবার যে সে বৌদি নন। একেবারে সেলেব বৌদি। বিপাশা বসু। সদ্য বিয়ে হয়েছে নায়িকার। আর বিয়ের পর গ্র্যান্ড রিসেপশন সেরেই মালদ্বীপ পাড়ি দিয়েছেন হনিমুনে। আর সেখানেই পোজ দিলেন এই নয়া লুকে। সে ছবি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। মালদ্বীপ থেকে রোববার এই ছবি বিপাশা বসু নিজেই তার ইন্সটাগ্রমে পোস্ট করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে ট্যানড অ্যান্ড টোনড বডিতে রঙিন বিকিনি পরেছেন নায়িকা। চোখে সানগ্লাস, গোলাপি ঠোঁটের পাউট, নজরকাড়া টুপি— এ সব তো আছেই। কিন্তু গোটা লুকে একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে তাঁর হাতের শাঁখা, পলা এবং লোহা। সব মিলিয়ে এই নতুন বাঙালি বৌদির বিকিনি লুক এখন হিট ওয়েব ওয়ালে।

গত ৩০ এপ্রিল বিপাশা বসু বিয়ের পিড়িতে বসেন করণ সিং গ্রোভারের সঙ্গে। পাঞ্জাবী আর বাঙালি বিয়ের রীতি-রেওয়াজ মিলিয়ে বিয়ের অনুষ্ঠান হয় মুম্বাইয়ের সুবারবান হোটেলে।

সেদিন সাঁইত্রিশ বছর বয়সী মোহনীয় বিপাশা সেজেছিলেন লালচে সাজে। পোষাকে লালের আধিক্য থাকলেও বাঙালি বধূর ঐতিহ্যবাহী টায়রার রঙ ছিল সাদা, সেই সাথে কপালজুড়ে চন্দনের ফোঁটা। বর কিরণ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। মেহমানদের বর উপস্থিত হয়েছিলেন চমকে দিয়ে। প্রবেশ পথ ছিল ফুলে ঢাকা। যেখানে বিপাশা-কিরনের বিবাহ পূর্ববর্তী ছবি ছিল ওয়ালপেপার হিসেবে।

মেহেদী আর সঙ্গীতের অনুষ্ঠানও ছিল জাঁকজমকপূর্ণ সেলিব্রিটিদের আগমনে, উপস্থিতিতে। যদিও বিপাশা বসুর এটা প্রথম বিয়ে। তবে কিরণ এবার তৃতীয় বারের মতো বসেন বিয়ের আসরে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন