ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শ ব্লুম বার্নিকাটের বাসায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার সকাল ১০ টার কিছুক্ষণ আগে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে কমপক্ষে ছয় জন বিএনপি নেতা উপস্থিত রয়েছেন বলে দলটির সূত্রে জানা গেছে। এর মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবিহউদ্দিন আহমেদের নাম নিশ্চিত হওয়া গেছে।


