বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কারো সঙ্গে আপস করবো না: তনুর বাবা

untitled-2_203685_212613_212832কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন তনুর ডিএনএ রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন। ডিএনএ রিপোর্টে তিনি সিআইডির সাথে একমত পোষন করেন।

মঙ্গলবার সকালে কুমিল্লা সেনানিবাসের বাইরে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তনুর মা আনোয়ারা বেগমও কথা বলেন।

ইয়ার হোসেন বলেন, ‘অপরাধী যে হোক, আমার মেয়ে হত্যার বিচার চাই। আমরা এ বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেব না। কারো সঙ্গে আপস করবো না।’

সোমবার ডিএনএ রিপোর্টে তনুর কাপড়ে ৩ জন পুরুষের বীর্যের আলামত পাওয়ার কথা জানিয়েছিলেন সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সপুার ড. নাজমুল করিম খান। তিনি জানান, সিআইডির ঢাকার পরীক্ষাগারের প্রতিবেদনে এ আলামত পাওয়ার কথা জানানো হয়েছে। তনুর মৃতদেহে মোট ৪ জনের ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে একটি তনুর নিজের রক্তের। অন্য ৩টি ৩ পুরুষের।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে তনুর লাশ পাওয়ার পর থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডি কয়েক দফায় ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায়।

আরও পড়ুন