জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম জানান, নতুন ভবনের ছয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
তবে সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের লেলিহান শিখা আরো ছড়িয়ে পড়ছে।


