বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ভারতে বসে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর’

rijvivai_ruhul_kabir_bmp_10_212834বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম দেশ। সেই দেশে বসে বাংলাদেশের সরকার পতনের ষড়যন্ত্র করার অভিযোগ হাস্যকর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ও সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকা পাওয়ার ঘটনা ঢাকতেই সরকার বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতারের মাধ্যমে নাটক করছে।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার তাদের বিরোধিতার কথা শুনলেই চমকে উঠে। কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেজন্য সমালোচনা শুনলেই দিশেহারা হয়ে পড়ে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তার দাবি, রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা।

আরও পড়ুন