রাজবাড়ীতে চাঞ্চল্যকর স্কুলছাত্র রিফাত হোসেন হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. উসমান হায়দার এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- রক্তিম (২৫) ও রাছেল (২৮)। তাদের বাড়ি রাজবাড়ী সদরের টিঅ্যান্ডটি পাড়ায়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম রনি।
জানা যায়, ২০১৩ সালে রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের সৌদি প্রবাসী মোক্তার মণ্ডলের ছেলে ও রাজবাড়ী কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র রিফাতকে অপহরণ করে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দেওয়ায় অপহরণের ৭ দিন পর তাকে হত্যা করে রাজবাড়ী শহরের টিঅ্যান্ডটি পাড়ার একটি বাড়িরর বাথরুমে মৃত ফেলে রেখে যায়। পরে সংবাদ পেয়ে রাজবাড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।


