বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ২২ মে ও শবেবরাত উপলক্ষে আগামী ২৩ মে সোমবার ঢাকার আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ঢাকার আমেরিকান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তবে আমেরিকান নাগরিকদের জন্য বন্ধকালীন সময়ে জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


