বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এক বছরের মধ্যেই রাশিয়া-ন্যাটো যুদ্ধ

russian-jet-us-destroyer_13438_1463600810ইউরোপের সামরিক জোট ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন যে কোনো সময় ইউরোপ আক্রমণ করতে পারেন। আগামী এক বছরের মধ্যে দু’পক্ষেই যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। ন্যাটোর একজন সাবেক সিনিয়র জেনারেল স্যার রিচার্ড শিরেফ এ আশংকা প্রকাশ করেছেন। এই যুদ্ধ নিয়ে তিনি কাল্পনিক একটি বইও লিখেছেন যার নাম ‘২০১৭ : ওয়ার উইথ রাশিয়া’। খবর গার্ডিয়ান ও ইন্ডিপেন্ডেন্টের।

ন্যাটোর সাবেক ডেপুটি কমান্ডার জেনারেল স্যার রিচার্ড শিরেফ মনে করেন, বাল্টিক উপসাগরীয় দেশগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে না পারলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাধার ঝুঁকি রয়েছে। বাল্টিক অঞ্চলের (এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়া) প্রতিরক্ষা নিয়ে ন্যাটোকে সতর্ক করেছেন তিনি।

জেনারেল স্যার রিচার্ড শিরেফ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, বাল্টিক দেশগুলোতে অবস্থানরত ন্যাটো সদস্যদের ওপর রুশ হামলার মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের উচিত এই আসন্ন দুর্যোগ ঠেকানোর জন্য অগ্রিম ব্যবস্থা নেয়া।

বিবিসি রেডিওর সঙ্গে রিচার্ড শিরেফ তার ‘২০১৭ : ওয়ার উইথ রাশিয়া’ উপন্যাস নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘এ বইয়ে যে কাল্পনিক ঘটনার বর্ণনা রয়েছে সেগুলো বাস্তবে ঘটা খুব একটা অসম্ভব নয়।’

রাশিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় হচ্ছে, রাশিয়া প্রতিরক্ষা হিসেবে পারমাণবিক চিন্তা করে এবং তাদের সেই সমর্থ রয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনকে আমাদের বিচার করতে হবে তার কর্মকাণ্ড দিয়ে, কথা দিয়ে নয়। পুতিন জর্জিয়া, ক্রিমিয়া, ইউক্রেন আক্রমণ করেছে ইতিমধ্যে এবং পার পেয়ে গেছে। এই রকম অবস্থায় বাল্টিক দেশগুলোতে হামলা করা খুবই সম্ভব। এ বিপর্যয় রোধে পশ্চিমা শক্তিকে এখনই ব্যবস্থা নেয়া দরকার।’ ন্যাটো চুক্তির ধারা-৫ অনুযায়ী রাশিয়া হামলা করলে ন্যাটোর সব সদস্য প্রতিরোধ করতে বাধ্য।

উল্লেখ্য, বাল্টিকে ন্যাটো ইতিমধ্যেই প্রতিরক্ষা জোরদার করেছে, কিন্তু জেনারেল রিচার্ড মনে করেন সেটা যথেষ্ট নয়। বইয়ের ভূমিকায় জেনারেল রিচার্ড যুক্তরাজ্যের সাম্প্রতিক প্রতিরক্ষা বাজেট কমানোর সমালোচনা করেন।

আরও পড়ুন