বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নিহত, আহত ২

122734kustia_411461970কুষ্টিয়ায় মোটরসাইকেলে বোমা বিস্ফোরণে নাঈম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, মোটরসাইকেলে করে বোমা নিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কবুরহাটে এ ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ও নাঈমের সহপাঠি হাফিজ ইসলাম (১৪) এবং এক দোকানদার আহত হন বলে জানা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম ও হাফিজ বটতৈল থেকে মোটরসাইকেলযোগে পোড়াদহের দিকে যাচ্ছিলো। এ সময় কবুরহাট ব্যাপারি রাইস মিলের সামনে পৌঁছালে চলন্ত নাঈমের বুকে থাকা বোমাটি বিস্ফোরিত হয়।

এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। এ সময় তার সহপাঠি হাফিজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নাঈম ও হাফিজ দুজনই কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

আরও পড়ুন