বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় অস্ত্র-নারীসহ এমপির ছেলে আটক

rimon_mp_son_13560_1463713999সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসন-৩১২-এর সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে (৩৫) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

একই সময়ে তার সঙ্গে থাকা তিন নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি ইনামুল হক জানান, রুমন তিন নারীকে নিয়ে মদ্যপ অবস্থায় উপজেলার মুন্সীগঞ্জের বরসা রিসোর্টে আপত্তিকর অবস্থায় ছিলেন।

এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে। রুমনের কাছে ৪০ রাউন্ড গুলি ও একটি অস্ত্র পাওয়া যায়। অস্ত্রটি সংসদ সদস্য রিফাত আমীনের নামে লাইসেন্স করা।

অস্ত্র, গুলি, সংসদ সদস্য স্টিকার সম্বলিত গাড়ি এবং এমপির ছেলে রিমনসহ ওই তিন নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন