শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

st lgঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেস প্রিন্স বলেন, রাজপথের আন্দোলনে যারা সক্রিয় ছিল, তাদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত বছর ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি এবং মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন