বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘রোয়ানু’র কারণে রোববারের এইচএসসি পরীক্ষা পেছাল

hsc-exam-absentঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মে রোববারের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা ২৭ মে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।

ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরীক্ষার সময় পেছানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন