এবার আর ‘থ্রি এক্স’ নয়। দীপিকা পাড়ুকোন খবরে এলেন তার নতুন লুকের জন্য। সম্প্রতি একটি বিজ্ঞাপনে শুট করেছেন তিনি। আর সেখানে তার নয়া লুক নজর কেড়েছে সবার।
সেক্সি আর ক্লাসি কথা দু’টো দীপিকার ক্ষেত্রে নতুন নয়। কিন্তু এই বিজ্ঞাপনে দীপিকা যেন আরও বেশি সেক্সি। আরও বেশি ক্লাসি। দীপিকা জানিয়েছেন, বিজ্ঞাপনটি দু’দিনে শুট করা হয়েছে। কিন্তু তার একবারও মনে হয়নি তিনি শুটিং করছেন। গলফ খেলে, স্পায়ে আরাম করে, সিনেমা দেখে শুটিংটা তার কেটেছে ভালোই।
থ্রি এক্স: দা রিটার্ন অফ জেন্ডার কেজ রিলিজ করবে পরের বছর ২০ জানুয়ারি। এর পরের মাসেই রিলিজ করবে রবতা। সেখানে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে তার। একটি গানে তাকে দেখা যাবে। গানটি কম্পোজ করছেন প্রীতম। রবতার জন্য জুনে শুটিং করবেন দীপিকা।


