জেলার কালিগঞ্জে আইএফআইসি ব্যাংক থেকে নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইসমাইল শহরের মডার্ন পাড়ার আজহার আলী শেখের ছেলে।
রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বুঝা যাবে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করেছে।
ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম শীর্ষ নিউজকে জানান, এখনও পর্যন্ত ব্যাংকের সব কিছু ঠিকই দেখা যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে কি না সেটা আমরা দেখতেছি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ অক্টোবর কালিগঞ্জ ইসলামি ব্যাংকের নিরাপত্তা প্রহরী আইয়ুব হোসেনকে হত্যা করে ৭২ লাখ টাকা লুট করেছিল দুর্বৃত্তরা।


