বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

310-thumbnailরাজধানীর ডেমরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ করেছে হোটেলের ৩ কর্মচারী। এ ঘটনায় রফিক (২২) ও সাগর (২৮) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম।

তিনি বলেন, ‘ধর্ষিত ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তবে সিরাজ নামের একজন পালিয়ে গেছে। তাকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওই কিশোরীর কাছ থেকে জানতে পেরেছি, তার বাড়ি ঝিনাইদহ। পরিবারের পক্ষ থেকে বিয়ে ঠিক করায় সে তার প্রেমিকের হাত ধরে ঢাকায় পালিয়ে এসেছিল।

‘শনিবার সকালে তারা ডেমরা নেমে উত্তর ডগাইরের রাস্তার পাশে একটি খাবার হোটেলে ঢোকে। এ সময় ওই হোটেলের ৩ কর্মচারী তাদের অন্যত্র বিশ্রাম নেয়ার জায়গা দেয়ার কথা বলে প্রেমিককে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে।’

পরে শনিবার দিবাগত রাতে ওই কিশোরী ডেমরা থানায় মামলা করলে তার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

আরও পড়ুন