বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শবে বরাতে কবরস্থানে স্বজনদের ভিড়

‘শবে বরাত’ বা লাইলাতুল বরাত পালনের অংশ হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা রবিবার দিন শেষে সন্ধ্যায় ‘মাগরিব-এর নামাজ’ এর পর থেকেই মুসলমান ধর্মাবলম্বীরা জড়ো হতে থাকেন মসজিদে।

শবে বরাতে নামাজের জন্য ঢাকায় সবচেয়ে বেশি ভিড় হয় জাতীয় মসজিদ ‘বায়তুল মুকাররমে’। এর বাইরে কোটি মানুষের শহর ঢাকার সবচেয়ে বড় কবরস্থান আজিমপুরে লোকে লোকরণ্য হয়ে যায়। প্রয়াতদের পরলৌকিক শান্তি কামনায় সৃষ্টিকর্তা ‘আল্লাহ’র দরবারে দু’হাত তোলেন, কারো সন্তান, কারো বাবা, কারো ভাই কিংবা আত্মীয়-স্বজনরা।

শবে বরাতে আল্লাহর নৈকট্য লাভে মুসলমানদের এই আত্মিক যাত্রা শুরু হয় মঙ্গলবার সন্ধ্যা থেকে। মাগরিবের আযানের পরপরই মসজিদ মুখী সব বয়সের মানুষ। যাতে ছিল না কোন ভেদাভেদ, ছিল না কোনও বর্ণ বৈষম্য। নামাজের পর জিকির আজগর, বয়ান আর নফল ইবাদতে মশগুল হন মুসল্লিরা। মসজিদগুলো ইমাম ও মুফতিদের বয়ানে তুলে ধরা হয়, এই রাতের মাহাত্ম্যের কথা। পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে শেষ হয়, পবিত্র শবে বরাত। সারারাত ইবাদত-বন্দেগিসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমান সম্প্রদায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ পরদিন সোমবার নফল রোজা পালন করবেন।

আরও পড়ুন