বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডরমেটরিতে আগুন, ঘুমন্ত ১৭ ছাত্রীর মৃত্যু

thai-school-fire_13822_1463976345থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের ডরমেটরিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় অন্তত ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় ডরমেটরিতে ৩৮ জন ছাত্রী ছিল, যাদের বয়স ৫ থেকে ১৩ বছর।

রোববার সন্ধ্যার এ ঘটনায় এখনও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের অনুসন্ধানে দমকল বাহিনী কাজ করছে।

এছাড়া মরদেহগুলো এবং এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার এই ঘটনার তদন্ত চলছে।

চাইয়ঙ্গ রেই-এর ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, কিছু শিক্ষার্থী তখনও জেগে ছিল। এ কারণে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ‘কিন্তু অন্যরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। এ কারণেই উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চাইয়ঙ্গ রেই-এ দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

এই স্কুলটি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। আর এখানকার বেশিরভাগ শিক্ষার্থী উপজাতীয়।

আরও পড়ুন