বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পরকীয়ার অভিযোগ : যুবককে পিটিয়ে হত্যা

পরকীয়াপরকীয়ার অভিযোগে যশোরের কেশবপুরে সনু গাজী নামে (৩০) এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাতে কেশবপুর উপজেলার কুশলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সনু গাজী কুসুন্দি গ্রামের গোপাল গাজীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সনু গাজীর সঙ্গে একই এলাকার এক গৃহবধূর পরকীয়া ছিল। বিষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পারলে বিরোধ সৃষ্টি হয়। রোববার রাতে সনু গাজীকে ডেকে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ সাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পর বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।

আরও পড়ুন