বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ফেসবুক বান্ধবী’ স্কুলছাত্রীকে ধর্ষণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র

girl-in-ETফেসবুকে বন্ধুত্ব অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন সদ্য এসএসসি পাস এক স্কুলছাত্রী (১৭)। এই অপকর্মে ওই ঢাবি ছাত্রের এক বন্ধুও ছিল বলে ধর্ষণের শিকার মেয়েটি জানায়।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তামীমের (২৫) বিরুদ্ধে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হয়ে এ অভিযোগ করেছেন তিনি।

কেরানীগঞ্জের চুনকুঠিয়া গার্লস স্কুল থেকে সদ্য এসএসসি পাস ওই ছাত্রী জানান, দুই মাস যাবত ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালের আইআর-এর চতুর্থ বর্ষের ছাত্র তামীমের সঙ্গে তার সম্পর্ক হয়। রোববার টিএসসি মোড়ে তার দেখা করতে যায় সে। পরে সেখান থেকে তাকে ফুসলে রাত সাড়ে ৮টার দিকে দৈনিক বাংলা মোড়ের হোয়াং সি নামের একটি রেস্টুরেন্টের পাশের হোটেলের দোতালায় নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে তামীম। সোমবার সকাল ১১টার দিকে তাকে টিএসসি এলাকায় নামিয়ে দিয়ে সে চম্পট মারে।

অভিযোগকারী ওই মেয়ে জানায়, তাকে ‘ফুসলিয়ে’ দৈনিক বাংলা মোড়ে ‘হুয়াং সি’ চায়নিজ রেস্টুরেন্টের পাশে একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যায়। সেখানে তামিম মেয়েটিকে ‘কোল্ড ড্রিংক’ জাতীয় কিছু খাইয়ে বন্ধুসহ রাতভর ধর্ষণ করে।

সোমবার সকালে রিকশায় করে টিএসসি এলাকায় ফেলে যায়।

টিএসসি এলাকায় প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে একজন পথচারি মেয়েটির কাছ থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে তার বাবা আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে আফজাল হোসেন টিএসসি থেকে তার মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

ধর্ষিতার বাবা জানান, তার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিয়ে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আফজাল হোসেনের বাসা কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায়।

এ ঘটনায় লম্পট তামিমের বিচার চেয়েছে ধর্ষণের শিকার ওই কিশোরী।

বাবা আফজাল হোসেন জানান, পরীক্ষা শেষে থানায় গিয়ে মামলা দায়ের করবো।

আরও পড়ুন