বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঋণ জালিয়াতি: ব্যাংকারসহ ৩জনের যাবজ্জীবন

sonali-375x250সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির একটি মামলায় ব্যাংকটির ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- সোনালী ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসান (৫৪), প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন (৩১) ও প্যারাগনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম (৩৮)। তবে আসামিরা বর্তমানে পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের দুই কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেন।

২০১৩ সালের ২৮ মে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছায়াদাত বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান মারা গেছেন।

আরও পড়ুন