ওড়নায় পেঁচানো অবস্থায় দুই নবজাতক কন্যাকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুলনায় নগরীর ফজলুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে জীবিত অবস্থায় দুই নবজাতককে উদ্ধার করে লবনচরা থানা পুলিশ।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় একজন নারী স্কুলের পেছনের বালুর মাঠে ওড়নায় পেঁচানো অবস্থায় জীবিত দুই নবজাতক দেখতে পায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই নবজতকদের উদ্ধার করে খুলনা শিশু হাসপাতালে পাঠায়।
“সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তারা সুস্থ্য আছে বলে জানান। পরে তাদের স্থানীয় জলমা ইউনিয়নের লিটন মেম্বরের জিম্বায় একজন নারীর কাছে রাখা হয়েছে। এখনো তাদের বাবা মায়ের পরিচয় জানা যায়নি।”


