দূষণহীন পৃথিবী গড়ে তোলার পথে সামিল হলের মীনাল জৈন। এ এমন কি বড় কথা! অনেকেই যোগ দেন এই ধরনের সামাজিক কাজে।
কিন্তু তাঁর যোগ দেওয়া একদম বিরল। তিনি যোগ দিয়েছিলেন NUDE সাইকেল রাইডিংয়ে।
কয়েক দিন আগে লন্ডনে ‘ওয়ার্ল্ড নেকেড বাইক রাইডিংয়ে’র আসর বসেছিল।
বিশ্ববিখ্যাত এই আসরে যোগদান করে অসামান্য সাহসিকতার নজির গড়লেন ভারতীয় বংশদ্ভুত নারী মীনাল জৈন।
সর্বসমক্ষে নগ্ন হওয়ার সাহসটুকুই তিনি দেখাননি শুধু, সারা রাস্তা কোনো রকম আড়ষ্ঠতা ছাড়াই সাইকেল চালিয়ে গেছেন তিনি।
সভ্যতার অন্যতম অবদান দূষণ যুক্ত পৃথিবী। পেট্রোল ডিজেলের ব্যবহার বাড়ছে। ধোঁয়াতে ঢেকে যাচ্ছে আমাদের নীল গ্রহ।
বিলাসিতার জন্য ফুসফুসে জমছে কার্বন মনোক্সাইড। তারই প্রতিবাদে এরকম অভিনব কায়দায় পথে নেমেছিলেন কিছু পরিবেশ প্রেমিরা।
২০০৪ সালে ১৯ মে প্রথম স্পেনের রাস্তায় শুরু হয় এই প্রতিবাদের যাত্রা। এবছর সেই আসর বসেছিল লন্ডনে।
এবছর প্রথম ভারতীয় হিসাবেও মীনাল এই প্রতিবাদে অংশ গ্রহণ করলেন।


