বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়

duadmissions-7591ভারতে কয়েকশো বিশ্ববিদ্যালয় রয়েছে। বিদেশে বসে তো নয়ই, এমনকি ভারতের কোনও একটি প্রদেশে বসে জানা সম্ভব নয় সুদূর কর্ণাটকে কোনও বিশ্ববিদ্যালয় আসল না ভুয়ো। এই অজ্ঞানতার সুযোগ নিয়ে কিছু অসাধু শিক্ষা-ব্যবসায়ী ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দিয়ে ছাত্রছাত্রীদের ভুয়া ডিগ্রি দিয়ে ঠকিয়ে থাকেন।

কোনও বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দেয় ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি। ইউজিসি-ই চিহ্নিত করে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলিকে। নীচে রইল ইউজিসির চিহ্নিত করা এদেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির নাম।

তালিকাটি ইউজিসি দ্বারা ১৫ মার্চ ২০১৬ পর্যন্ত আপডেটেড—

১) মৈথিলি বিশ্ববিদ্যালয়, দ্বারভাঙ্গা, বিহার

২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি

৩) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

৪) ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, দিল্লি

৫) এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, গোপালা টাওয়ার, রাজেন্দ্র প্লেস, নিউ দিল্লি

৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউ দিল্লি

৭) বদাগানভি সরকার ওয়র্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, বেলগাঁও, কর্ণাটক

৮) সেন্ট জনস ইউনিভার্সিটি, কিশনত্তম, কেরালা

৯) রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি, নাগপুর, মহারাষ্ট্র

১০) ডিডিবি সংস্কৃত ইউনিভার্সিটি, পুটুর, ত্রিচি, তামিলনাডু

১১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন, কলকাতা

১২) ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর, কলকাতা

১৩) বারাণসেয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী (উত্তরপ্রদেশ) জগৎপুরী, দিল্লি

১৪) মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয়, (উইমেনস ইউনিভার্সিটি) প্রয়াগ, উত্তরপ্রদেশ

১৫) গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, উত্তরপ্রদেশ

১৬) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর, উত্তরপ্রদেশ

১৭) নেতাজী সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি) আলিগড়, উত্তরপ্রদেশ

১৮) উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা

১৯) মহা রাণাপ্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়, উত্তরপ্রদেশ

২০) ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, মকানপুর, নয়ডা-ফেজ ২, উত্তরপ্রদেশ

২১) গুরুকুল বিশ্ববিদ্যালয়, বৃন্দাবন, উত্তরপ্রদেশ

২২) নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন, রাউরকেল্লা, ওড়িষ্যা।

আরও পড়ুন