ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ওই সময় জাপান সফরে থাকবেন। তাই তার পরিবর্তে শিল্পমন্ত্রী কলকাতার ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।


