সিনেমায় বেশ কয়েকবার শ্বশুড়বাড়ি গেছেন; কাটিয়েছেন বাসররাতও। কিন্তু এবার ‘আসল শ্বশুড়বাড়িতে সত্যি সত্যি বাসর রাত’ কাটালেন তিনি। বাংলা সিনেমার হাল আমলের প্রিয় মুখ মাহিয়া মাহির কথা বলা হচ্ছে। হঠাৎ করেই বিয়ের কথা জানা গেল তার।
২৫ মে বুধবার রাতে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই সিলেটের পথ ধরেন। লাল শাড়ি পড়ে শ্বশুর বাড়িতে গেলেন দেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
রাজধানীর উত্তরার বাসা থেকে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে শ্বশুর বাড়ি সিলেটের কদমতলীতে রওনা হন তিনি।
এর আগে উত্তরার মাহির বাসায় শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। সেখানে কনে মাহি ও বর অপুর স্বজনরা উপস্থিত ছিলেন।
গত চার বছর ধরে মাহি ও অপু একে অপরের সংগে পরিচিত। তবে তাদের বিয়ে হয়েছে উভয় পরিবারের সম্মতিতেই।
এর আগে গত ১২ মে খুব গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়।
এদিকে মাহিয়া মাহির বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত থাকলেও কিন্তু কোনো তারকাকে দেখা যায়নি।
বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।’
মাহি আরও জানান, আগামী ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে।
আগামী ২৪ জুলাই সিলেটে তাঁর বিবাহোত্তর সংবর্ধনা হবে।
তিন বছর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন মাহিয়া মাহি। এরপর বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন মাহি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দেশা : দ্য লিডার’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘তবুও ভালোবাসা’।
খুব শিগগির বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ছবির শুটিং শুরু করবেন মাহি। এতে সজলের বিপরীতে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ছবির জন্য ফটোশুটও করেছেন মাহি-সজল জুটি।


