বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রস্তাবিত শিক্ষা আইন কওমি মাদ্রাসা বন্ধের হাতিয়ার: হেফাজত

kasemiপ্রস্তাবিত শিক্ষা আইন কওমি মাদ্রাসা বন্ধের হাতিয়ার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ-সভাপতি ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আহবায়ক নূর হোসাইন কাসেমী। বলেন, বর্তমান শিক্ষানীতি, প্রস্তাবিত শিক্ষা আইন বাস্তবায়ন হলে এ দেশের মানুষের মুসলমানিত্ব বিলীন হয়ে যাবে। তাই এ শিক্ষানীতি, শিক্ষা আইন কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত ‘বিতর্কিত শিক্ষানীতি ও শিক্ষা আইন বনাম গণমানুষের চেতনা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বেফাক সহ-সভাপতি নূর হোসাইন কাসেমী বলেন, এই শিক্ষানীতি, শিক্ষা আইন ও সিলেবাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। তবে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সে আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন