বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে: খেলাফত মজলিস

khelafotখেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন এক সময়ের কমিউনিস্ট নেতা বর্তমান শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগ যেন ভারতের বিজিপির বৈশিষ্ট্য ধারণ করেছে।

“তাই তারা শিক্ষায় হিন্দুত্ববাদের প্রসারের জন্যে শিক্ষায় হিন্দুত্ববাদ সন্নিবেশিত করেছে। ভারতে বিজিপির লোকেরা মুসলমানদের গরু কোরবানিতে বাধা দিচ্ছে, গরু জবাই করার অপরাধে মুসলমানদের হত্যা করছে। আর আওয়ামী লীগ সরকার পাঠ্যপুস্তকে গোমাতার প্রতি ভক্তি, শ্রদ্ধায় উৎসাহিত করে মুসলমানদের সন্তানদের ঈমান ধ্বংসের চক্রান্ত করছে। শুধু শিক্ষায় নয়, রাজনীতিসহ সব ক্ষেত্রে সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারের তিনি এসব কথা বলেন।

দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় আলোচনায় অংশ নেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মুজাহিদুল ইসলাম, খেলাফত আন্দোলন ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

আরও পড়ুন