বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরে আটক ৬ বাংলাদেশির জঙ্গিবাদে অর্থায়ন

6 Bangladeshiগতমাসে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদেশির মধ্যে ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ।

এরা হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯),রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪),মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।

স্ট্রেইটস টাইমস জানিয়েছে, শুক্রবার দুপুরে কড়া পাহারার মধ্যে আর্মার্ড ট্রাকে করে তাদের আলাদা গাড়িতে আদালতে নিয়ে যাওয়া হয়।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বাংলাদেশিরা নিজেদের ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে এক গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তারা পুলিশকে বলেছেন, দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনা করছিলেন তারা।

গত এপ্রিলে ওই ছয়জনের সঙ্গে সোহাগ ইব্রাহিম (২৭), শরিফুল ইসলাম (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে সিঙ্গাপুরের পুলিশ। মে মাসের শুরুতে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে’ এই বাংলাদেশিদের তারা আটক করেছে।

সিঙ্গাপুর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ওই আটজনের মধ্যে ছয়জনকে শুক্রবার আদালতে হাজির করে অভিযোগ দাখিল করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ‘অর্থ সংগ্রহ ও তা সরবরাহের’ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন