ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই সহকারি প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টায় সদর উপজেলার মুন্সিরহাট নামকস্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার দারাজগাঁও থেকে দুই মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁওয়ের উদ্দ্যেশে রওয়ানা দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাচ্ছিল। মুন্সিরহাট নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরও ১০জন। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতরা হলেন: সদর উপজেলার দারাজগাঁও ও কালেশ্বরগাঁও গ্রামের বিমল চন্দ্র (৪৫) এবং ফিরোজা বেগম (৪০)। তারা দারাজগাঁও ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভোটকেন্দ্রে সহকারী প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন ওই দুাই শিক্ষক।
এ বিষয়ে পঞ্চগড় জেলার বোদা ফাঁড়ি হাইওয়ে পুলিশের এসআই মো. খোকন ঘটনার সত্যতা স্বীকার করেন।


