বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে নৌকাডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু

Trolar-Dubiকিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবিতে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা নির্বাচনী দায়িত্ব পালন শেষে ওই নদী পথে বাড়ি ফিরছিলেন।

আসমা (৪০), রফিকুল ইসালামের স্ত্রী, স্বাধীনারা বেগম (৪৫) মৃত সাহেব আলীর মেয়ে, বিউটি রাণী (৩৮) নারায়ণ মিস্ত্রীর স্ত্রী, মোমেনা আক্তার (৪০) আব্দুল মান্নানের স্ত্রী ও সাবিনা (৩৫)। এরা সবাই নিকলী উপজেলার বাসিন্দা।

রোববার ভোররাতে মিঠাবনে ঘোড়াউত্রা নদী ঘাটের ১শ’ গজের মধ্যে এ ঘটনা ঘটে। সকালে মৃত আনসার সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, রাতে হাওর এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে অর্ধশতাধিক আনসার সদস্য ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি নদীর বাজারঘাট থেকে নিকলী যাচ্ছিল। ঘাটের কাছেই দমকা হাওয়া ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও ওই পাঁচ নারী আনসার সদস্য নদীতে ডুবে যায়। পরে সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় আরো তিন আনসার সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন