শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

গণআন্দোলনের প্রস্তুতির ডাক নজরুলের

BNP-29.05.2016তরুণদের গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এ সরকার নির্বাচন শব্দকে পঁচিয়ে দিয়েছে। বিনাভোটে নির্বাচিতরা এখন জাতীয় সংসদে, আর মন্ত্রী। অথচ জনগণের ভোটে নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়ররা জেলে অথবা রাস্তায়। গণতন্ত্রের নামে এই সরকার তামাশা করছে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবাষিকী উপলক্ষ্যে রোববার সকালে খুলনাস্থ টাইগার গার্ডেন হোটেলে আয়োজিত আালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন। কিন্তু নির্বাচনকে এত বেশি পঁচিয়ে দিয়েছে তাতে আগামীতে আর কেউ নির্বাচনের কথা বলবে না। গণতন্ত্রকে দুর্বল করতেই নির্বাচনকে পঁচানো হয়েছে।’

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক এমপি এম নূরূল ইসলাম দাদু ভাই, খুলনা সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র মনিরুজ্জামন মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুন