বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পাংশায় কিশোর ভ্যান চালককে ‘শ্বাসরোধে হত্যা’

rajbariরাজবাড়ীর পাংশা পৌর শহরের বিষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে রোববার সকালে রিন্টু (১২) নামের এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

রিন্টু ওই উপজেলার পাট্টা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো গত শনিবার সে ভ্যান নিয়ে বাড়ি বের হয়। এর পর থেকে তার কোনও সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা। আজ (রোববার) সকালে ওই পাট ক্ষেতে রিন্টুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পাংশা থানা পুলিশের সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন