বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আসলাম চৌধুরীকে কারাগারে প্রেরণ

aslam_remand_14545_1464589358রাষ্ট্রদ্রোহ ও নাশকতার তিন মামলায় রিমান্ড আবেদন নাকচ করে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার তিনজন মহানগর হাকিম তিনটি মামলায় রিমান্ড শুনানি করেন। তিন মামলায় তার বিরুদ্ধে পুলিশ ৩০ দিন রিমান্ডের আবেদন করেছিল।

সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। এরপর গত ১৫ মে পুলিশ আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে।

পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের জন্য রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত বৃহস্পতিবার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এর আগে গত ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় হওয়া দুটি নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন