পাবনার চাটমোহর উপজেলায় পরকীয়ায় বাধা দেয়ায় রঞ্জিত রোজারিও (৩৫) নামে এক খ্রিস্টান যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার ফৈলজানা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রঞ্জিত রোজারিও একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোচালক।
স্থানীয়রা জানান, প্রবাসী নান্টু ডিকোস্টার স্ত্রী অঞ্জনা ডিকোস্টার সঙ্গে স্থানীয় বাদসার পরকীয়ার সম্পর্ক ছিল। এর আগে ওই অঞ্জনা ডিকোস্টার সঙ্গে বাদসা দেখা করতে এলে রঞ্জিত রোজারিও তাকে হাতেনাতে ধরে মারপিট করে।
রোববার রাতে বাদসা অঞ্জনা ডিকোস্টার সঙ্গে দেখা করতে এলে ফের রঞ্জিত রোজারিও তাকে ধরে গালমন্দ দিয়ে ছেড়ে দেয়। এরই জের ধরে বাদসা ওই রাতেই তার কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে রঞ্জিতকে মারপিট করে ও ধারালো অস্ত্র দিকে কুপিয়ে জখম করে।
গুরুতর আবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, পরকীয়ায় বাধা দেয়ায় রঞ্জিত রোজারিওকে কপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।


