বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাতেই দেশে ফিরছেন মুস্তাফিজ

1464594343দীর্ঘ পঞ্চান্ন দিন পর দেশে ফিরছেন বাংলাদেশের তরুণ সেনসেশন পেসার, কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশন সাফল্যের সাথে শেষ করে সোমবার রাতেই দেশে ফিরছেন তিনি। ওয়ার্নার-মুস্তাফিজ-ভুবনেশ্বর কুমারদের হাত ধরে আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের ক্যারিয়ারে প্রথমবার এ টুর্নামেন্টে অংশ নিয়েই মুস্তাফিজ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন। এখন তার ঘরে ফেরার পালা।

মুস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, (সোমবার) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি।

মুস্তাফিজের মামা শরিফুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৯টার ফ্লাইটে দেশে আসবে বাংলাদেশের এই পেসার। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরে তার দুই মামার যেকোন একজনের বাসায় উঠবেন তিনি। এরপর দু’একদিনের মধ্যেই সাতক্ষীরায় গ্রামের বাড়িতে যাবেন মুস্তাফিজ।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল আইপিএলে অংশ নিতে সাকিবের সাথে দেশ ছেড়েছিলেন মুস্তাফিজ। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া সেই আসরে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। যেখানে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ১ কোটি ৪০ লাখ রুপিতে। যার প্রতিদানও তিনি দিয়েছেন যথোপযুক্ত। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়। আসরে ১৭ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৮টি উইকেট। যার বিনিময়ে রান দিয়েছেন ৪৫৮। যেখানে তার সেরা বোলিং আছে ১৬ রান দিয়ে ৩ উইকেট। গড় আছে ২৪.৭৬ আর স্ট্রাইক রেট আছে ২১.৫৩।

আরও পড়ুন